বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচি: কাহারোলে শিক্ষার্থীদের বৃত্তির অর্থ, ১২টি বাইসাইকেল ও ৮টি সেলাই মেশিন বিতরণ মো. জয়নুল আবেদীন বাপ্পি, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ, ১২টি বাইসাইকেল এবং ৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ ও বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া নির্বাচিত উপকারভোগীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের হাতে ৮টি সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বিশেষ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও জীবনমানের উন্নয়নে সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।