নারায়ণগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Md.Jaynul islam · ২১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে এক হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ফতুল্লার মাসদাইর এলাকার বাড়ৈইভোগ খানকার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। গ্রেপ্তাররা হলেন মো. মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০) এবং মো. রাকিবুল ইসলাম অপু (২৫)। প্রাথমিক যাচাইয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর আনুমানিক ৬টা ৪৫ মিনিটে মাসদাইরের বাড়ৈইভোগ খানকার মোড় এলাকায় মাসুদের বসতবাড়ির নিচতলার একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।’

Source: https://dailyflashnews.xyz/news/15